সারাদেশ

উলিপুরে নৌকা ২, স্বতন্ত্র ২ বিজয়ী

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ৭ ফেব্রুয়ারি (সোমবার) স্থগিত ৪র্থ ধাপের ৪টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ২টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে ৪র্থ ধাপের অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সংলগ্নী-১ উল্লেখিত সংশ্লিষ্ট চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে বাংলাদেশ নির্বাচন কমিশন ৭ ফেব্রুয়ারি (সোমবার) পুনরায় ভোটগ্রহণ সম্পন্ন করে।

এতে তবকপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মোখলেছুর রহমান। বুড়াবুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন আসাদুজ্জামান খন্দকার। সাহেবের আলগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন ও দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মিঞা সাঈদ বিজয়ী হন।

উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব জানান, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোন রকমের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: সিটি করপোরেশনে দক্ষ চালক নিয়োগ দিতে হবে

উল্লেখ্য, এই উপজেলায় ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা, ২টিতে লাঙ্গল, ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা