সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জয়ী নৌকা ১ স্বতন্ত্র ১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটে বড়গাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত ফয়জুর রহমান (নৌকা) এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতি (মোটর সাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত চলে সেনুয়া ইউনিয়নে ভোটগ্রহণ। সারাদিন ভোট শেষে ৪নং বড়গাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ফয়জুর রহমান ৫ হাজার ৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ নুর আলম বাবু (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৩২৬ ভোট।

অপরদিকে ২২ নং সেনুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত মতিউর রহমান মতি (মোটরসাইকেল) ২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নোবেল কুমার সিংহ (নৌকা) ভোট পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট।

সদর উপজেলার দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে গ্রেফতার ১

গত বছরের ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৪র্থ ধাপে। সে সময় আওয়ামীলীগ মনোনীত ১৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫জন নির্বাচিত হন। আগামী ৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা