হঠাৎ বৃষ্টিতে ক্ষেতে পানি, কাদা থেকে আলু তুলছেন চাষী (ছবি-সংগৃহীত)
সারাদেশ

হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক

রাজশাহী প্রতিনিধি: চলছে শীতকাল কৃষকের ঘরে আলু তোলার মৌসুম। রাজশাহী জেলার বাঘা উপজেলার পদ্মার চরে গত বছরের তুলনায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে।

কৃষকের মুখে হাসি ফুটলেও দাম নিয়ে চরম হতাশায় ভুগছেন চাষিরা। তারা বলছেন, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আলু আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে, তবে দাম কম হওয়ায় আলু চাষিরা বিপাকে পড়েছেন।

অপরদিকে গতকাল দিনভর বৃষ্টি থাকায় কেউ থালা দিয়ে জমির পানি সেচছেন, কেউ নালা করে পানি অপসারণের চেষ্টা করছেন আবার কেউ পানিবন্দি জমিতে কাঁদার মধ্যেই আলু তুলছেন।

গতকাল শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এমন দৃশ্যই দেখা গিয়েছে।

মাঘ মাসে হঠাৎ বৃষ্টিতে শঙ্কিত জয়পুরহাটের আলুচাষিরা। বৃষ্টি বেশি হলে জমিতে পানি জমে আলু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। তবে কৃষি কর্মকর্তা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে আলুর তেমন ক্ষতি হবে না।

কালাইয়ের থুপসারা গ্রামের আলুচাষি রবিউল ইসলাম, রনি হোসেন বলেন, এমনিতেই বাজারে আলুর দাম কম। প্রতি বিঘায় ২ থেকে ৩ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তার ওপর বৃষ্টির পানি। আলুর খেত নিচু জমিতে হওয়ায় পানি জমেছে। আলুর জমিতে পানি জমে থাকলে পচন ধরবে। এতে আলুর ব্যাপক ক্ষতি হবে।

ক্ষেতলালের বিনশিরা মাঠে পাকরি আলু তুলছেন রফিকুল ইসলাম ও তার মা। রফিকুল ইসলাম বলেন, টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। এই আলু তোলার এখনো সময় হয়নি।

কিন্তু বৃষ্টির পানি বের করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। পানি জমিতে থাকলে আলু পচে নষ্ট হয়ে যাবে। এজন্য কাঁদার মধ্যে আলু তোলা হচ্ছে। পরে তা ফের পানিতে ধুয়ে নিতে হবে।

সদরের বম্বু ঘোনাপাড়া গ্রামের আলুচাষি আবদুল খালেক জানান, নিজের ২ বিঘা এবং বর্গা নেওয়া ৩ বিঘা জমিতে আলু চাষ করেছি। ইতোমধ্যে এক বিঘা জমির আলু বিক্রি করে প্রায় ৩ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। এখন বৃষ্টির কারণে আলুতে পচন ধরলে পথে বসতে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ৪০ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ১০০ হেক্টর, পাঁচবিবিতে ৭ হাজার হেক্টর, কালাইয়ে ১১ হাজার ১০০ হেক্টর, ক্ষেতলালে ৯ হাজার হেক্টর ও আক্কেলপুরে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) রাত ৩টা থেকে শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলায় ১৭.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাত থেকে বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমেছে।

আরও পড়ুন: সৈয়দপুরে শুঁটকি ব্যবসায় মন্দাভাব

তিনি আরও জানান, ইতোমধ্যে মাঠ থেকে কিছু আলু তোলা হয়েছে। দিনভর বৃষ্টি হওয়ায় আলুর ক্ষেতে পানি জমেছে। তবে কৃষকরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে এবং বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা