সারাদেশ

বোয়ালমারীতে বীরমুক্তিযোদ্ধাকে নির্যাতন ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক বীরমুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে করা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই বীরমুক্তিযোদ্ধার ছেলে সৈয়দ নান্নু আলী।

লিখিত বক্তব্যে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমান। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে একই গ্রামের কাজী খলিলুর রহমান, জলিল কাজী, জুয়েল কাজী, রাসেল কাজী, মনির কাজীসহ একদল লোক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমানের বাড়ি গিয়ে তার নাম ধরে গালিগালাজ করে।

এ সময় ওই বীরমুক্তিযোদ্ধা ঘরের বাইরে এলে তাকে কিল ঘুষি মেরে আহত করে। ঠেকাতে গেলে বাড়ির গৃহবধূর শ্লীলতাহানি ঘটায়। দুর্বৃত্তরা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমান, তার ভাই কোবাদ এবং ভাতিজা সৈয়দ রফিক আলীর পাঁচটি বসতঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে ও মালামাল লুট করে।

আরও পড়ুন: বোয়ালমারীতে ফসলি জমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সৈয়দ শওকত আলী, ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ এনায়েত আলী, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ কুবাদ আলী প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা