বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা (ছবি: সংগৃহীত)
সারাদেশ

একে একে মারা গেল ১১ জেব্রা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ আরও একটি জেব্রা মারা গেছে। শনিবার (২৯ জানুয়ারি) রাতে জেব্রাটির মৃত্যু হয়।

এদিকে এ নিয়ে চলতি মাসে সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীর জানান, শনিবার সকালে দুটি জেব্রা অসুস্থ হয়ে পরে। তাৎক্ষণিকভাবে ওই অসুস্থ জেব্রা দুটিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সকালে একটি ও রাতে অপর জেব্রাটিও মারা যায়।

গত ২৫ জানুয়ারি গঠিত ৬ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড পার্কে উপস্থিত হয়ে মৃত্যু রোধে করণীয় এবং কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।

বিশেষজ্ঞ টিমের সদস্য শহীদুল্লাহ জেব্রাগুলোর মৃত্যুর কারণ ও দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ দেন। এছাড়া অতিরিক্ত কাঁচা ঘাস ছাড়াও স্ট্রেপ্টোক্কাস, ইড়কোলাই, কস্নস্টোডিয়াম, সালমোনিলা ও পাস্টুরেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে ২ জানুয়ারী থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৫টি ও নিজেদের মধ্যে মারামারি করে আরও চারটি জেব্রার মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন- বিলচিং পাউডার ছিটানোর মাধ্যমে জেব্রার বসবাসের জায়গার মাটি ওলটপালট করে জীবাণু ধ্বংস করতে হবে। পার্কের জলাধারের পানি পরিবর্তন ও জেব্রাগুলোকে টিকার আওতায় আনতে হবে। এছাড়া খাবার হিসেবে পরিপক্ক ঘাসের ব্যবস্থা করতে হবে, শুকনো খাবার ফাঙ্গাসমুক্ত করে পরিবেশন করতে হবে। প্রাণীর বেষ্টনিতে বায়োসিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, অতিরিক্ত নিরাপত্তাকমীর্র ব্যবস্থা রাখতে হবে, পার্কের অভ্যন্তরে পতিত জমিতে ঘাস উৎপাদন করে খাবারের ব্যবস্থা ও নাইট ভিশন ক্যামেরাসহ পুরো বেষ্টনিতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা শনাক্ত ১১১৫

বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডে ছিলেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ড. আবু হাদী নুর আলী খান, একই বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলাম, ঢাকার কেন্দ্রীয় পশু হাপসপাতালের সাবেক প্রধান ভেটেরিনারি অফিসার ও ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্লাহ, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন এবং সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ জুলকার নাইন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা