প্রাইভেটকার থেকে আহত যাত্রীদের উদ্ধার করার সময় উদ্ধারকারীদের চাপা দিয়েছে আরেকটি বাস (ছবি: সংগৃহীত)
সারাদেশ

উদ্ধারকারীদেরও চাপা দিল বাস, মৃত্যু ৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় প্রাইভেটকার থেকে আহত যাত্রীদের উদ্ধার করার সময় উদ্ধারকারীদের চাপা দিয়েছে আরেকটি বাস। এ ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্য থেকে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫), পথচারী মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫) ও ভ্যানচালক লিটু শরীফ (৫০), মোফাজ্জেল হোসেন খান (৫৫)। এদের মধ্যে চারজনই শিবচরের বাচামারা এবং মাদবরচর এলাকার পথচারী।

হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার উদ্দেশে বাংলাবাজার ফেরীঘাটের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার থেকে যাত্রীদের উদ্ধার করার সময় আরেকটি বাস এসে উদ্ধারকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় তিনজনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন।

আরও পড়ুন: শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

শাখাওয়াত হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা