প্রতীকী ছবি
সারাদেশ

দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

শওকত জামান, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংর্ঘষে নবী আলম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের ৮জন আহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার সনন্দবাড়ীর সবুজপাড়া গ্রামে এ সহিংস ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, শাহিন, সাইদ, আলেয়া, নবীরন, শহীদ আলী, আল আমিন, জমেলা ও তারা মিয়া। এদের মধ্যে শাহিন ও জামেলা বেগমের অবস্থা আশংকাজনক। আহতদের দেওযানগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নবী আলম সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন নিপুণ

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সবুজপাড়া গ্রামের আকমত আলীর সাথে নবী আলমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে আকমত আলী যাওয়ার চেষ্টা করলে নবী আলমের বাধা দেয়। এই নিয়ে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ শুরু হয়। সংর্ঘষে ঘটনাস্থলেই মারা যায় নবী আলম।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, ঘটনাস্থল থেকে নবী আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার বিকালে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা