সারাদেশ

ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় আন্ত মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকায়। নিহত ভ্যানচালক আন্ত মিয়া আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।

এই তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার পানশালার অগ্নিকান্ডে ১৮ জন নিহত

স্থানীয়রা জানান, ভ্যানচালক আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। ভ্যানটি রেখে তিলকপুর বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা