সারাদেশ

মারপিটের অভিযোগে কলেজছাত্রীর মামলা

মুজাহিদুল ইসলাম, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের কলেজছাত্রী মোছা. শাপলা আক্তারকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

আরও পড়ুন: বাংলাদেশিসহ নিহত ১১

কলেজছাত্রীর অভিযোগ, ‘গত (১ নভেম্বর) রাতে গ্রামের মন্ডল আব্দুল হান্নান ও তার ছেলে সাংবাদিক আহসান হাবিবসহ কয়েকজন তাদের বাড়িতে যায় একটা ভুল বোঝাবুঝি নিরসনের জন্য। এ সময় ঘটনাস্থলে জোবায়ের নামের এক ব্যক্তি তার সাথে খারাপ ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি করে। ফলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে নেতৃত্ব দেন আহসান হাবিব।’

এদিকে, সব অভিযোগ অস্বীকার করে আহসান হাবীব বলেন, পূর্বের দিন প্রতিবেশী সাইদুলের বাড়ীতে পুলিশ আসার খবর দেওয়াকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়েছিল। পরে এই বিষয়টি মীমাংসার জন্য আমাকে শাপলার জ্যাঠার মাধ্যমে তাদের বাড়িতে ডাকা হয়। সেখানে গেলে আমার মাধ্যমে জোবায়েরকে সেখানে ডেকে নেয়া হয়। সে আসার পর দু-চারটা কথা বলতেই শাপলা জোবায়ের গালে থাপ্পর মারে। ফলে সেখানে হট্টগল শুরু হয়। এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য দুলাল সেখানে ঢুকে বাড়ির দু’দরজা তালাবদ্ধ করে আমাদের মারার নির্দেশ দেয়।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী আটক

হাবীব আরও জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও সাজানো নাটক। মেয়ের জ্যাঠা ও বাবা-মার কল রেকর্ড আমার কাছে সংরক্ষণ করা আছে। তাদের কথা অনুযায়ী আমি নির্দোষ। পূর্বের রেস ধরে কিছু সাধারণ মানুষকে তারা ফাঁসানোর চেষ্টা করেছে। আর এ রেকর্ড থেকে জানা যায়, শাপলার গায়ে জোবায়ের নয় বরং শাপলাই জোবায়েরের গালে আগে থাপ্পর মেরেছে।এই ঘটনাকে কেন্দ্র করে তারা আমিসহ কিছু সাধারণ মানুষের নামে মামলা দায়ের করেছে। যা মিথ্যা ও সাজানো।

এর আগে, গত ১লা নভেম্বর দু’পক্ষের পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে বাকযুদ্ধের মাধ্যমে সৃষ্ট বিবাদ মিমাংসার জন্য গ্রামের গন্যমান্য ব্যক্তিদের ডাকা হয়। আলোচনার শেষ পর্যয়ে বৈঠক স্থলে ফের উত্তেজনার সৃষ্টি হয় । পরে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা