সারাদেশ

জামালপুর কারাগারের হাজতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা কারাগারের হাজতি আসামি শাকিল মাহমুদ জিসান (২৬) চিকিৎসাধীন আবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় মারা যান বলে জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ। নিহত শাকিল আহমেদ জামালপুর শহরের কাচারীপাড়ার জামালপুর পৌরসভার সাবেক কমিশনার মৃত জসিম উদ্দিন জসির ছেলে।

জামালপুর জেলা কারাগার ও পুলিশ সুত্র জানায়, ৯ ডিসেম্বর মাদক মামলায় জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। হাজতি জিসান ১৮ ডিসেম্বর বুধবার অসুস্থ্য হয়ে পড়লে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করক হয়। অবস্থার অবনতি হলে গুরুতর অসুস্থ্য শাকিলকে ময়ময়নসিংহ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টায় মারা যায় শাকিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানিয়েছেন, অতিরিক্ত মাদক সেবনের ফলে হাজতি আসামি শাকিল মাহমুদ জিসানের ফুসফুসের সিংহভাগ পচে গেছে। ফুসফুস পচে যাওয়ার কারনে মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, শাকিল দীর্ঘদিন ধরে হিরোইন সেবন ও মাদকের ব্যবসা করতো। তার নামে জামালপুর সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা