সারাদেশ

হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিধিনি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আব্দুল করিম রয়েল (৩০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের ছায়েধন ভূঁইয়া বাড়ির রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ আসামি রয়েলকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে ২টি, হত্যা মামলা ১টি ও অন্যান্য আইনে ১টি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার (২৩ জানুয়ারি) নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা