ছবি-সংগৃহিত
সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শালা-দুলাভাই নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শনিবার (২২ জানুয়ারি) রাত ৮ টার দিকে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন ও তার শালা মাসুম।

নিহতদের আত্মীয় আব্দুল জলিল জানান, তারা দুজনে উপজেলার হাতিয়ায় মাসুমের বোনের বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান জানান, বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা