ছবি-সংগৃহিত
সারাদেশ

বীরাঙ্গনা সখিনার সমাধিস্থল হবে পর্যটনকেন্দ্র

ময়মনসিংহ প্রতিনিধি: বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলকে পর্যটনকেন্দ্র তৈরির লক্ষ্যে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একেএম খালিদ বাবু।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অবস্থিত কিল্লাতাজপুর বীরাঙ্গনা সখিনার সমাধি পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ইতিহাসখ্যাত এই সখিনা লড়াই করেছেন তার স্বামীর জন্য। নিজের বাবার বন্দিশালা থেকে স্বামীকে মুক্ত করতে ছদ্মবেশ ধরে লড়াই শুরু করেন তিনি। তার স্বামী কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁ দেওয়ান।

কেল্লা তাজপুরের মুঘল দেওয়ান উমর খাঁর মেয়ে সখিনা ছিলেন অপরূপ সুন্দরী ও প্রতিভাবান এবং বহু কাজে পারদর্শী। জন্মকালীন তার প্রকৃত নাম ছিল সখিনা এবং ডাকনাম ছিল সাকি। তিনি কেল্লা তাজপুরের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুঘল সুবেদার ছিলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কিল্লাতাজপুরের ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলকে পর্যটনকেন্দ্র করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এজন্য মন্ত্রণালয়ের একটি দল জায়গাটি পরিদর্শন করবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা