সারাদেশ

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে নবম শ্রেণির একছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) তাকে আটক করেছে ​পুলিশ। আব্দুর রহমান নাটোর সদর উপজেলার করোটা ঝাড়মারা গ্রামের হাসমত আলীর ছেলে এবং উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নির্যাতিতা ওই ছাত্রীর সাথে মাস খানেক আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। তার জের ধরে এক সপ্তাহ আগে বেড়াতে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে নাটোর শহরে আব্দুর রহমানের সহপাঠী বোরহানের বাসায় নিয়ে ধর্ষণ করেন। এছাড়া মোবাইল ফোনে ধর্ষণের আপত্তিকর ছবি তুলে রাখেন।

আরও পড়ুন: নাটোরে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা, মারা গেছেন মেয়ে

এরপর শুক্রবার সকালে ছাত্রীকে পুনরায় সহপাঠীর বাসায় ডাকলে সে অস্বীকৃতি জানালে ওই ছবি দেখিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় কৌশলে ওইছাত্রী সহপাঠীদের নিয়ে আব্দুর রহানের মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন নিজ হেফাজতে নিয়ে চিৎকার শুরু করে।

পরে স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্র-ছাত্রীর তিনটি মোবাইল ফোন এবং মোটরসাইকেল স্কুলের জিম্মায় নিয়ে উভয় পক্ষের অভিভাবককে ডেকে পাঠান। উভয় পক্ষের অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলে আসলে পুলিশকে খবর দিয়ে আব্দুর রহমানর জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে দিয়ে দেয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম জানান, পুলিশ হেল্পলাইন ৯৯৯ নাম্বারের সংবাদে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বড়াইগ্রামের হলেও ঘটনাস্থল নাটোর সদর থানা এলাকায়। তাই পুলিশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক সদর অথবা বড়াইগ্রাম থানায় মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা