সারাদেশ

নাটোরে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা, মারা গেছেন মেয়ে 

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে গলায় ফাঁস লাগিয়ে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে মেয়ে মুন্নির (২০) মারা গেছেন। আশংকাজনক অবস্থায় মা জাহেদা বেগমকে (৩৩) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দিকে উপজেলার হালশা ইউনিয়নের মন্ডলপাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত মুন্নি (২০) হালসা মন্ডলপাড়া গ্ৰামের সাবেক ইউপি সদস্য খোরশেদ মন্ডলের মেয়ে। তার মা জাহেদা খোরশেদ আলমের স্ত্রী।

আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিবাহ করেছেন। এই সংবাদ শুনে অভিমানে মা-মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ব্যাপারে খোরশেদ আলমের সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, মুন্নি বাড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তার মা জাহেদা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে আসলে কী ঘটেছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা