ছবি-সংগৃহিত
সারাদেশ

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত নোয়াখালীর সাংসদ

নোয়াখালী প্রতিনিধি: এবার বুস্টার ডোজ নিয়েও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শনিবার (২২ জানুয়ারি) একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। শুক্রবার রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ জানতে পারলাম করোনা পজিটিভ হয়েছেন।

আরও পড়ুন: অনশনরত ১৬ শিক্ষার্থী হাসপাতালে

তিনি আরও বলেন, বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির বাসায় কোয়ারেন্টিনে আছেন। শারীরিক অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হবে। বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাবাব চৌধুরী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা