শিক্ষা

অনশনরত ১৬ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন নেমেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বাকি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনেকটা দুর্বল হওয়ায় প্রায় সবাইকেই স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থী তানভীর রহমান এ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ২৭ কোটি ৬৮ লাখ সুস্থ

গত বুধবার অনশনে বসলেও বাবার অসুস্থতাজনিত কারণে পরদিন একজন বাসায় চলে গেছেন। শনিবার সকাল পর্যন্ত বাকি ২৩ জনের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জনকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩ জনকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার বিকেল থেকে ২৪ জন শিক্ষার্থী বসেছেন আমরণ অনশনে। তাদের দাবি, উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা