ছবি : সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে বিএনপির ৬ নেতাকর্মীর জেল

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির আন্দোলনে সহিংসতার ঘটনায় ২০১৩ সালে ডাচ বাংলা ব্যাংক ভাঙচুর মামলায় ১৭ জন আসামির মধ্যে ১১ জনকে খালাস দিয়ে অন্য ছয় নেতাকর্মীকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- পঞ্চগড় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাসানুজ্জামান পলাশ, হারুনর রশীদ হারুন, হায়াতুন আলম, সাবুল হোসেন, আবু সালেক ডাবলু ও বাবু (তুর্কী)।

আসামিপক্ষের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আদম সুফি জানান, আমরা ন্যায়বিচার পাইনি। মামলার নকল কপির জন্য আবেদন করেছি। নকল কপি পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর এরশাদ হোসেন সরকার বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জন আসামিকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা