সারাদেশ

প্রচারণায় গিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম হাজী নুরুল হুদা (৫৯)। তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আগামী ৭ জানুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।

সোমবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চেয়ারম্যান প্রার্থীর বড় ছেলে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গত কয়েক দিন ধরে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এতে তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর গতকাল রোববার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। এতে সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল হুদা জানান, বর্তমানে তিনি চিকিৎসকের নির্দেশনা অনুসারে ঢাকায় বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা