মৃত্যু
সারাদেশ

কুষ্টিয়ায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া হাসেম মালিথা (৭০) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের জুগিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাতজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদিকে নতুন ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। নতুন ২৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৩ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা