সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

শওকত জামান, জামালপুর: জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি ) সকালে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া মোড়ে দিনমজুর (কামলা) আনার জন্য যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। সে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারের মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা