ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরগঞ্জে নিবার্চন থেকে সরে দাঁড়ালেন ডা. আলম

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মো. সফিউল ইসলাম আলম।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শুক্রবার (১৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচপীর বাজারস্থ তার ব্যক্তিগত চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সফিউল ইসলাম আলম সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিউল ইসলাম আলম জানান, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

আরও পড়ুন: সকালের বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি

এদিকে তার নিবার্চন থেকে হঠাৎ সরে দাঁড়ানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে গত ১২ মে দুর্লভ চন্দ্র মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

গত ১৩ মে থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন। এরই মধ্যে গতকাল চেয়ারম্যান প্রার্থী সফিউল ইসলাম আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা