সারাদেশ

সৈয়দপুরে ঝিমিয়ে গেছে সাংস্কৃতিক অঙ্গন

আমিরুল হক, নীলফামারী: সামাজিক ও নৈতিক অবক্ষয় থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে সুস্থ চিত্ত বিনোদনের কোনো বিকল্প নেই। এ জন্য দরকার নাচ, গান, নাটক ও কবিতা আবৃতির মতো চর্চা। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। আগের মতো ভেসে আসে না হারমোনিয়ামের সুর। শোনা যায় না তবলার বোল। হয় না নাটক মঞ্চস্থ।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরে ১৫টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এখানকার সাংস্কৃতিক ইতিহাস খুবই সমৃদ্ধ। আছে ১০০ বছরের পুরাতন শিল্প সাহিত্য সংসদ নামে একটি সংগঠন। এক সময় এসব সংগঠনের উদ্যোগে হরহামেশাই বিভিন্ন সাংস্কতিক অনুষ্ঠান হলেও এখন এসব সংগঠনের তেমন অস্তিত্ব নেই।

থিয়েটার সৈয়দপুর এক সময় নাট্যঙ্গনকে এগিয়ে নিয়ে গেলও এখন তেমন কার্যক্রম চোখে পড়ে না। সৈয়দপুরে দু’টি অডিটোরিয়াম মুর্তুজা ইন্সটিটিউট ও ফিদা আলী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনেক আগে থেকে বুকিং দিতে হতো। সেই মিলনায়তন এখন ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। মুর্তুজা ইন্সটিটিউট এখন কমিউনিটি সেন্টর হিসেবে ব্যবহার হচ্ছে।

করোনা পরিস্থিতি ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম সচল রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলার অন্যতম সংগঠন ধ্রুপদী সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ময়নুল হোসেন প্রামানিক।

তিনি বলেন, করোনার ছোবলে সাংস্কৃতিক কার্যক্রম দুই বছর ধরে বন্ধ আছে। এ ছাড়া অনুষ্ঠান করতে গেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেওয়ার ঝামেলা তো আছেই। আর ব্যয় বহন করাও কঠিন। কারণ উপজেলা পর্যায়ে টিকিট কেটে অনুষ্ঠান দেখার দর্শক একেবারে নেই। সংগীত ও আবৃত্তি চর্চায় আগ্রহী ছেলেমেয়েরও অভাব রয়েছে।

রেনেসাঁ থিয়েটার সদস্য সিরাজুল হক চন্দন বলেন, নতুন প্রজন্মের মঞ্চের প্রতি আগ্রহ কমেছে। আনাড়ি শিল্পীরা নিন্মমানের নাটক, টেলিফিল্ম নির্মাণ করে ফেসবুক, ইউটিউবে প্রচার করছে। তাতেই মানুষের আগ্রহ বেশি।

বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়। স্থানীয়ভাবে এই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এসব অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে।

উপজেলা পর্যায়ে যাঁরা সংগীত চর্চা করেন, তাঁরা অবহেলিত বলে উল্লেখ করেন সংগীত শিল্পী হোসনে আরা লিপি।

সমাজকে সুস্থ রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় কিশোর, তরুণ ও যুবকদের সম্পৃক্ত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন থিয়েটার সৈয়দপুরের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ। তাঁর মতে, এ কাজে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা