ছবি : সংগৃহীত
সারাদেশ

নাসিকে দোস্ত-দুশমন খেলা

সাননিউজ ডেস্ক: ‘মেয়র হিসেবে নারায়ণগঞ্জ শহরের উন্নয়ন বা ব্যক্তি আইভীর জনপ্রিয়তার চেয়েও বড় ফ্যাক্টর হয়ে উঠেছে আইভীর ওসমান পরিবারবিরোধী মনোভাব। নানা সময়ে প্রভাবশালী শামীম ওসমানের বিরুদ্ধে সাহসী ভূমিকার কারণে সাধারণ ভোটারদের অনেকের সমর্থন আইভীর প্রতি।’ নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ ভোটার ও বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে এমনটাই বোঝা গেলো। নারায়ণগঞ্জবাসী দুই মেয়াদে নারায়ণগঞ্জের সিটি মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভীকে বেছে নিয়েছেন। তৃতীয় নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার। যিনি সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় বিএনপি থেকে অব্যাহতি পেয়েছেন।

তবে নারায়ণগঞ্জ ভোটের খেলাটা এখন ‘দোস্ত-দুশমন খেলায়’ রূপ নিয়েছে। আইভী দলীয় কারণে ‘প্রকাশ্যে দোস্ত’। তবে শামীম-আইভীর ‘ব্যক্তিগত সম্পর্ক’ বলছে দুশমন। অন্যদিকে তৈমূর আলম খন্দকার দলীয় কারণে ‘চিরদুশমন’। কেননা, শামীম বরাবরই চরম বিএনপিবিরোধী; তবে নারায়ণগঞ্জের রাজনীতির পুরো মাঠ দখলে নিতে গোপনে ‘আইভীর দুশমন’।

ভোটের আগে সব জায়গায় আলোচনা, কে হচ্ছেন নারায়ণগঞ্জের এবারের মেয়র। সবাই স্বীকার করছেন, ভোটের মাঠে এবার অনেকগুলো সমীকরণ কাজ করছে। তবে সবকিছু ছাপিয়ে সেই শামীম ওসমান ও আইভীর দ্বন্দ্ব। স্থানীয় সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে সিটি নির্বাচনের গতিপ্রকৃতির হিসাবটা অন্যরকম। রাজধানীর পার্শ্ববর্তী বন্দর শহর নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলী পরিবার ও আলী আহম্মদ চুনকা পরিবারের বিরোধ অনেক পুরনো। খান সাহেব ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানের দাদা। আর চুনকা হলেন আইভীর বাবা। ১৯৭২ সালে আওয়ামী লীগের কাউন্সিল ও ১৯৭৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের দ্বন্দ্ব সামনে আসে। এরপর থেকে দুই পরিবারের সদস্যরা বিরোধে জড়িয়ে আছেন। এটি আরও তীব্র হয়েছে শামীম ও আইভীর মধ্যে।

২০১১ সালের প্রথম নির্বাচনে আইভী ও শামীম দুইজনই নামেন জনপ্রিয়তার লড়াইয়ে। আইভী এক লাখের বেশি ভোটে জিতে যাওয়ার পর শামীম ওসমান দৃশ্যত রাজনীতিতে পিছিয়ে পড়েছেন। নারায়ণগঞ্জের প্রভাবশালী এই দুই পরিবার আওয়ামী ঘরানার হওয়ায় স্থানীয় আওয়ামী লীগও দুইভাগে বিভক্ত। এখানে রাজনীতির খেলাটাও যেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, অন্য কোনো দলকে খুব একটা সুবিধা পেতে দেখা যায়নি কখনও। এর বাইরে শামীম ওসমানের বড় দুই ভাইয়ের জন্য নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পার্টির প্রভাবও কিছুটা দেখা যায়।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, বছরের পর বছর প্রভাব বিস্তারের কারণে সাধারণদের মাঝে ওসমান পরিবারবিরোধী মনোভাব তৈরি হয়েছে। এ কারণে ভোট দেওয়ার সুযোগ পেলে ওসমান পরিবারের বিপরীত প্রার্থীকে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। ২০১১ সালের সিটি নির্বাচনে যার শুরুটা হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা