মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা
সারাদেশ

ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটারদের আদর্শ স্কুল কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা এই অভিযোগ করেছেন। তিনি রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই এ অভিযোগ করে আসছেন।

আফরোজা সাংবাদিকদের সামনেই ভোটার আইডির ফটোকপি নিয়ে এক ভোটারকে প্রবেশ করাতে চাইলে মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে তাকে আটকে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, এনআইডি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না, এটা উপরের নির্দেশনা।

লুনা বলেন, আমরা বারবার বলছি ইসির নির্দেশনা রয়েছে- এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। কিন্তু এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা