ছবি: চাঁদপুরে শীতার্তদের পাশে পুনাক
সারাদেশ

চাঁদপুরে শীতার্তদের পাশে পুনাক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে শহরের ভাসমান, ভবঘুরে ও ছিন্নমূল অসহায় নারী-পুরুষ ও পথশিশুদের শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সরেজমিনে দেখা যায়, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী রেলওয়ে প্লাটফর্মে ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন।

শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশ পাশের থেকে ছুটে আসে প্রায় শতাধিক ভাসমান ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও পথশিশুরা। পরে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুশৃঙ্খলভাবে তাদের হাতেও ডা. আফসানা শর্মী কম্বল তুলে দিয়েছেন। কম্বলগুলো পেয়ে বেজায় খুশি হতে দেখা যায় এসব দুঃস্থ শীতার্তদের।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. আফসানা শর্মী সংবাদমাধ্যমকে বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের এখন কম্বল দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, সাধারণ সম্পাদক শাহিনা বেগম, দপ্তর ও অর্থ সম্পাদক ইশানা ইভা, প্রশিক্ষক রাখি মজুমদার, সদস্য সোনিয়া কামাল, রোকসানা আক্তারসহ আরও অনেকে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা