ইজিবাইক-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু
সারাদেশ

টাঙ্গাইলে ইজিবাইক-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ইজিবাইক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা নামের এক ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শিব কাঠুরী গ্রামের উপেন্দ্র সরবরের (দীঘি) দক্ষিন পাশে টাঙ্গাইল-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝর্ণা তার মা ও ফুফা আল আমিনের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা দৌলতপুর থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিল। পথে উপজেলার সদর ইউনিয়নের শিব কাঠুরী গ্রামের উপেন্দ্র সরবরের (দীঘি) দক্ষিণ পাশে পৌঁছালে অপর দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঝর্ণা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝর্ণার ফুফা আল আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঝর্ণা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা