প্রতীকী ছবি
সারাদেশ

ময়মনসিংহ বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ অঞ্চলে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি।

গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীরগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ১৫ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমাণ কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার ভোর থেকেই বন্ধ হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকামুখী সব যান চলাচল।

ময়মনসিংহ জিলা পরিবহন মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যেতে এক ঘণ্টা সময়ে গেলেও গাজীপুর থেকে ঢাকার মহাখালী যেতে সময় লাগছে ৩-৫ ঘণ্টার মতো। এক্সপ্রেসওয়ের কাজ যেমন ঢিমে তালে এগোচ্ছে, তেমনি গাড়ি চলাচলের রাস্তাও বিভিন্ন খানাখন্দে ভরা।

এর আগে গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেছিলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে দৃশ্যমান কোনো উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা