ফাইল ছবি 
সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি-সাঘাটা সড়কে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় হাসিনা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হাসিনা বেগম তার এক ছেলে ও নাতিদের নিয়ে রিকশা যোগে ফুলছড়িতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বালুবাহী একটি ট্রাক্টর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অন্যরা খুব একটা আহত না হলেও বৃদ্ধা মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা