সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কেএম সেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং খমিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এ উপলক্ষে ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভির সার্জন ডা, নুর নেওয়াজ, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে কোন স্বাস্থ্য কেন্দ্র ছিল না। এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যায়ে কেএম সেন পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ করা হয়। ৩৫ শতক জমির উপর নির্মিত হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটি।

এছাড়াও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে খমিজা খুতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে উত্তর মন্ডলাদাম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এসব স্বাস্থ্যকেন্দ্র বাস্তবায়ন করে।

প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে রুহিয়া পশ্চিম ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা