সারাদেশ

দিনাজপুরে ফেনসিডিল পাচারকারী নারী আটক

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে ফেন্সি বেগম (৩৮) নামের এক গৃহবধূকে ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

রোববার (৯ জানুয়ারি) রাতে উপজেলার বিরামপুর-কাটলা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক ফেন্সি বেগম উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের কবিরাজপাড়ার মাহাবুর আলমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টায় বিরামপুর পৌরশহরের মাহমুদ মহল্লার ঘাটপাড় ব্রিজের পশ্চিম পাশে বিরামপুর-কাটলা সড়কে পুলিশ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভ্যানিটি ব্যাগে করে ফেন্সি বেগম নামের এক নারী অভিনব কায়দায় ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাতে বিরামপুর থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা