সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম মাহবুব শেখ (২৮)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে।

মাহবুবের পরিবারের সদস্যরা জানান, মাহবুব সোমবার বেলা ১০টার দিকে মোটরসাইকেলযোগে ওই ইউনিয়নের নদীয়ার চাঁদ থেকে বোয়ালমারী আসছিল। গুনবহা ইউনিয়নের মিনাচপুর নামক স্থানে পৌঁছলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়।

সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু ঘটে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা