স্বাস্থ্য

নিবন্ধন না করলেও স্বাস্থ্যকেন্দ্রে গেলে টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিকেদক : করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন না করলেও যারা কেন্দ্রে আসবেন তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘নিবন্ধন না করলেও কেন্দ্রে এসে টিকা নিতে পারেন এমন ব্যবস্থা রাখা হচ্ছে। এক্ষেত্রে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আগে নিবন্ধন না করা টিকা গ্রহীতার সব তথ্য রেখে দেওয়া হবে, স্বাস্থ্যকর্মীরা পরে তা ডেটাবেইজে তুলে দেবেন।’

রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে সকাল থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের গণটিকা দান কর্মসূচী। সেই জন্য জেলা-উপজেলায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রোববার যারা টিকা পাবেন তাদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে নোটিশ যাবে শনিবার। এরই মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে । প্রথম দিন ১ হাজার ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকাদানে কাজে ২ হাজার ৪০২টি স্বাস্থ্যকর্মীর দল নিয়োজিত থাকবে।

পরীক্ষামূলক কয়েকশ জনকে প্রয়োগের ১০ দিন পর রোববার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা।

তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘এখন যেকোনও ডিভাইস থেকে আমাদের সুরক্ষা প্ল্যাটফর্মে গেলেই যে কেউ তার ন্যাশনাল আইডি কার্ড নম্বর ব্যবহার করে এবং অগ্রাধিকার ভিত্তিক তথ্য ঠিক থাকলে নিবন্ধন করতে পারছেন। শুক্রবার জুমার নামাজের সময়টুকু বাদ দিয়ে প্রতি আধাঘণ্টায় প্রায় ১০ হাজারজন নিবন্ধন করেছেন।

সারা দেশে নিবন্ধনকারীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। কোনও জেলা বা উপজেলা নিবন্ধনশূন্য থাকবে বলে মনে হয় না। এ ক্ষেত্রে যারা কারিগরি দিকটি বিশ্লেষণ করছেন, তারা ঠিক করে দেবেন প্রথম দিন কোন জেলায় কোন সেন্টারে কতজন টিকা দিতে যাবেন। এর ফলে নিবন্ধন নিয়ে আর কোনও জটিলতা হওয়ার কথা নয়।

এদিকে স্থানীয় মানুষের মধ্যে টিকাদানের উৎসাহ বাড়াতে জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন নিজ নিজ এলাকায়। সংসদ সদস্যদের বেশির ভাগই যার যার নির্বাচনী এলাকায় আগামীকাল টিকা নেবেন বলেও প্রস্তুতি রয়েছে। অনেক এলাকায় মন্ত্রীরাও থাকবেন বলে জানা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা