স্বাস্থ্য

করোনার টিকা নিয়ে অপপ্রচারে কান না দেয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক : দেশে এ পর্যন্ত যে ৫৬৭ জন করোনার টিকা নিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। একইসঙ্গে করোনার টিকা নিয়ে কোনো অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান নাসিমা সুলতানা।

টিকার নিবন্ধন নিয়ে কোনো সমস্যা হলে ৩৩৩ নম্বরে ফোন করার পরামর্শও দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখের বেশি মানুষ। তিনি জানান, টিকাদান কর্মসূচির বাস্তবায়নের কারণে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী তিনি সাপ্তাহিক ছুটির দিনও অফিস করছেন।

শুক্রবার দুপুর পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২৬৭ জন মানুষ নিবন্ধন করেছেন জানিয়ে নাসিমা বলেন, ‘বিভিন্ন টিকার কার্যক্রমে বা স্বাস্থ্য সেবা দিতে যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যান, তারা অপারগদের টিকার নিবন্ধন করতে সহায়তা করবেন। এছাড়াও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেও তারা সহযোগিতা পাবেন। তাদের নিবন্ধন করতে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করা হবে।’

এই নিবন্ধনে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবা সহকারী কর্মীরা সহযোগিতা করবে বলেও জানান নাসিমা।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাসের টিকা কর্মসূচির উদ্বোধন করেন৷ ওই দিন বিভিন্ন পেশা ও শ্রেণির ২৭ জনকে টিকা দেয়া হয়৷ পরের দিন দেয়া হয় ঢাকার পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মীকে৷

ইতিমধ্যে দেশের ৬৪ জেলায় করোনার টিকা পৌঁছে গেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে পুরোদমে টিকা দেয়া শুরু হচ্ছে৷ যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তারা প্রথমে টিকা পাবেন।

সরকারের হাতে এখন অক্সফোর্ডের ৭০ লাখ টিকা আছে৷ এরমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের ৫০ লাখ এবং ভারত সরকারের উপহারের ২০ লাখ৷ অক্সফোর্ডের এই মোট ৭০ লাখ টিকা দিয়ে ব্যাপকভিত্তিক টিকা কার্যক্রম শুরু হচ্ছে৷ আরও দুই কোটি টিকা আসবে সেরাম থেকে পর্যায়ক্রমে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা