নান্দাইলে প্রাইভেটকার চাপায় শিশু নিহত
সারাদেশ

নান্দাইলে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার চাপায় সায়মা (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিশু সায়মা ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের এরশাদ মিয়ার মেয়ে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তসরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাৎসরিক এক অনুষ্ঠানে যোগ দিতে অন্য সহপাঠীদের সাথে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের এরশাদ মিয়ার মেয়ে সায়মা মাদ্রাসায় এসেছিলো। অনুষ্ঠানের এক ফাঁকে সড়ক পার হয়ে পাশেই নিজ বাড়িতে যাওয়ার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তসরা এলাকায় তাকে দ্রুতগামী প্রাইভেটকার চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তালেব বলেন, ‘এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তারা দাফনের জন্য শিশুর মরদেহ নিয়ে যেতে চাইলে আইনি প্রক্রিয়া শেষ করে দিয়ে দেয়া হয়।’

সান নিউজ/নাঈমুল/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা