সারাদেশ

নোয়াখালীতে ১০১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

গিয়াসউদ্দীন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে জেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র ঝুঁকিপূণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, নোয়াখালী সদরের ৯টি ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রের একটানা ভোট গ্রহণ চলবে। ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। এছাড়া নির্বাচন নিয়ে প্রশাসনের করনীয় শীর্ষক ব্রিফিং করেছে জেলা পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) দুুপুরে জিলা স্কুল মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সদরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরে ১লাখ ১১হাজার ২৬৬জন নারী, ১লাখ ২২হাজার ৫৩০জনসহ ২লাখ ৩৩হাজার ৭৯৬জন ভোটার রয়েছে। কবিরহাটে ৭০হাজার ১৩জন নারী ও ৭৫হাজার ৬১১জন পুরুষসহ মোট ভোটার রয়েছে ১ লাখ ৪৫হাজার ৬২৪জন।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ কর্মকর্তা, ৩জন কনেস্টবল, ৭জন নারী সদস্যসহ ১৭জন আনসারসহ মোট ২২জন দায়িত্ব পালন করবে।

এছাড়াও পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্যাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা