ছবি- সংগৃহীত
সারাদেশ

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠিতে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করেন ৭ নং পোনাবালিয়া ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান।

তিনি বলেন, গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অপমৃত্যুর মামলাটি দায়ের করেন। এছাড়া এই ঘটনায় উচ্চ পর্যায়ের কয়েকটি তদন্ত টিম কাজ করছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে বিস্ফোরণের পর পুরো লঞ্চে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। লঞ্চটি ভাসতে ভাসতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকার সুগন্ধা নদীর তীরে আটকে যায়।

অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

অগ্নিকাণ্ডে আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলে তিনি জানান। এর মধ্যে ৪৬ জনের চিকিৎসাধীন রয়েছেন। ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

এদিকে ২৭ জনের মরদেহের পরিচয় না পাওয়ায় খাকদোনা নদীর তীরে গণকবরে দাফন করা হয়েছে। বাকি ১০ জনের মরদেহ শনাক্ত হওয়ায় স্বজনরা নিয়ে দাফন করেছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা