সারাদেশ

খালেদা জিয়ার কিছু হলে জনতা কারও হুকুম মানবে না

শওকত জামান, জামালপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনের দোহাই দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে শুধু দলের নেতাকর্মীরা নয়, দেশের সাধারণ মানুষও ভালোবাসে। সরকারের অবহেলায় খালেদা জিয়ার কোন অঘটন ঘটলে সাধারণ মানুষদের কারও হুকুম মানবে না। সারাদেশ অচল করে দিবে মুক্তিকামী জনতা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটির নামে রসিকতা করা হচ্ছে। যে পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের হবে না। যাকে নিয়ে নির্বাচন কমিশন বানান, তাতে কোন লাভ হবে না। জনগণ আর এদেশে ভোটার বিহীন নির্বাচন হতে দেবে না।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

সান নিউজ/শওকত জামান/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা