সারাদেশ

বোয়ালমারীতে পাঁচ মোটরসাইকেল চালককে জরিমানা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মোটরসাইকেল চালককে তেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ইউএনও মো. রেজাউল করিম এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালনা করায় পাঁচ অভিযুক্তকে জরিমানা করা হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আলোকে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম। অভিযুক্তদেরকে পাঁচটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে ইউএনও মো. রেজাউল করিম বলেন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালনা করায় পাঁচ অভিযুক্তকে তেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এর আগে গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে একই স্থানে একই অপরাধে একই ধারায় চার মোটরসাইকেল চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/কামরুল সিকদার/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা