সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কিশোর হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ :ঠাকুরগাঁওয়ের আলোচিত কিশোর মেহেদি হাসান হত্যাকাণ্ডে ঘটনায় তার দুই বন্ধু আরমান (১৬) ও গালিব(১৬)কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে আরমানের দাদা আকবর আলমকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নিহত মেহেদি হাসান মিরাজের পিতা আব্দুল মালেক সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

মামলায় আকবর আলমকে আটক করে পুলিশ। পরে তাকে কোর্টে চালান করে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার(২২ ডিসেম্বর) সন্ধায় প্রতিবেশি বন্ধু গালিব মেহেদিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আরমান ও তার পিতা জুয়েল তাদের সাথে মিলিত হয়। তিনজন এক হয়ে মেহেদিকে নিয়ে দুরামারি এলাকায় দোকানে চা খেতে যায়। এরপরে আকবর সেখানে মিলিত হয়ে মেহেদিকে মারধর করে আহত করলে এক পর্যায়ে মেহেদির মৃত্যু হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের নাম উল্লেখ করে অভিযোগ করায় ও প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আরমান ও গালিব হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের দুইজনকে হাসপাতালে পুলিশ প্রটোকল দিয়ে রাখা হয়েছে। এই মামলার ৪ নাম্বার আসামী আরমানের পিতা জুয়েল ইসলাম পলাতক রয়েছে। পলাতকসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরদিকে আসামী গালিবের পিতা জানান,ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে বাড়ি ফিরে জানতে পাই যে,মেহেদী হাসান নামে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয় মেহেদী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছে।

সাননিউজ/বদরুল ইসলাম বিপ্লব/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা