সারাদেশ

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে অর্ধ শতাধিকেরও বেশি যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এ লঞ্চটিতে আগুন লাগে।

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে অনেক যাত্রী দগ্ধ হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা আরও জানায়, জীবন বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দেয় যাদের অনেককেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

আহত ৭০ জনকে বরিশাল শের- ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অনেকের অবস্থায়ই আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা