সারাদেশ

উলিপুরে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ১৩টি ইউনিয়নে ২৬ ডিসেস্বর (রোববার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলার থেতরাই, দলদলিয়া, দুর্গাপুর, পান্ডুল, বুড়াবুড়ি, ধরনীবাড়ী, ধামশ্রেনী, গুনাইগাছ, বজরা, তবকপুর, হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের ১৩৭টি কেন্দ্রে ৮২৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩৭জন প্রিজাইডিং, ৮২৪জন সহকারি প্রিজাইডিং ও ১ হাজার ৬৪৮জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য অফিসারগণের মাধ্যমে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

উপজেলার বেগমগঞ্জ ও সাহেবের আলগা ২টি ইউনিয়ন দুর্গম অঞ্চল হওয়ায় ব্যালট পেপার আগেই পাঠানো হয়েছে। বাকী ১১টি ইউনিয়নে ২৬ তারিখ ভোট গ্রহণের দিন সূর্যদয়ের সাথে সাথেই ব্যালট পেপার সরবরাহ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৭০০জন পুলিশ ও ২ হাজার ৩২৩জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি ১ কোম্পানি র‌্যাব ও ৪ প্লাটুন বিজিবির সদস্য কর্মরত থাকবেন।

উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব বলেন, উপজেলায় ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮৬জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ২০জন, সাধারণ আসনে সদস্য পদে ৫৮৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টি ইউনিয়নে ২ লাখ ৮৭ হাজার ৯৮৩জন ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৪জন পুরুষ এবং ১ লাখ ৪৫ হাজার ৯৭৯ জন নারী ভোটার রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা