সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইব্রাহিম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার ঢুলিপাড়া গ্রামের দুঃখ আলীর ছেলে।

নিহত ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, কাউকে না জানিয়ে মঙ্গলবার রাতেই ইব্রাহিম সীমান্ত এলাকায় যান। সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। মরদেহ সীমান্তের ভারতীয় অংশে রয়েছে।

স্থনীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির মরদেহ এখনো সীমান্তের বাংলাদেশ অংশে ফেরত আনা হয়নি।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিএসএফের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা