সারাদেশ

উলিপুরে বিপাকে আওয়ামী লীগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চ্যালেঞ্জের মুখোমুখি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৩টি ইউনিয়নের ১১টিতেই নৌকার বিরুদ্ধে মাঠে সক্রিয় রয়েছেন বিদ্রোহী প্রার্থী। এ অবস্থায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের রহস্যজনক ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর (রোববার) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নৌকার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের ১৩ বিদ্রোহী প্রার্থী। চলছে তাদের জমজমাট প্রচার-প্রচারণা। তবে বিদ্রোহী প্রার্থী নিয়ে দলটি বিপাকে পড়লেও তাদের বিরুদ্ধে এখনও দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে প্রার্থী ও দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে।

বিদ্রাহী প্রার্থীরা হলেন, থেতরাই ইউনিয়নে মুহাম্মদ বদিয়ুজ্জামান (ঘোড়া), দলদলিয়া ইউনিয়নে কামরুজ্জামান মুন্সি (মোটর সাইকেল), আবেদ আলী দুর্গাপুর ইউনিয়নে (আনারস), সাইফুল ইসলাম মিঞা সাঈদ (মোটর সাইকেল), বুড়াবুড়ি ইউনিয়নে আবু তালেব সরকার, (আনারস), ধরনীবাড়ী ইউনিয়নে এরশাদুল হক (ঘোড়া), ধামশ্রেণি ইউনিয়নে রাখিবুল, হাসান সরদার (চশমা), কবীর উদ্দিন সরকার (ঘোড়া), গুনাইগাছ ইউনিয়নে মোখলেছুর রহমান (ঘোড়া), বেগমগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি কলিম উদ্দিন মন্ডল (হাতপাখা) ও সাহেবের আলগা ইউনিয়নে সিদ্দিক আলী মন্ডল (আনারস)।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, বিদ্রোহী প্রার্থীদের তালিকা করে মোবাইল নাম্বারসহ কেন্দ্রে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসেনি। তবে উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে কাজ করছেন। আবার অনেক নেতৃবৃন্দ কাজ করছে না বলেও প্রার্থীরা অভিযোগ করছেন।

সান নিউজ/কামরুজ্জামান স্বাধীন/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা