সারাদেশ

মাশরাফির নির্দেশে ৮ চিকিৎসককে শোকজ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নির্দেশে নড়াইল সদর হাসপাতালের ৮ চিকিৎসক ও ২ মেডিকেল প্যাথলজিস্ট ও ১ কর্মচারীকে শোকজ করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ-উজ্জামান মুন্সী। বলেন, সকাল ৯টার পরে আসায় ৮ জন চিকিৎসক ও ২ জন মেডিকেল প্যাথলজিস্টকে শোকজ করা হয়েছে। এছাড়া রোগীদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিংয়ে ১ জন কর্মচারীকে অব্যাহতি দেয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে ঝটিকা সফরে যান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ সময় তিনি হাসপাতালের অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ককে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর বিকালে তাদের শোকজ করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার নড়াইল সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় রোগীদের খাবার না দেয়া, ওষুধ না দেয়া সহ বিভিন্ন অভিযোগ করেন রোগী ও স্বজনেরা। এছাড়া চিকিৎসক ও মেডিক্যাল প্যাথলজিস্টদের সময়মতো হাজির না হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান মাশরাফি। হাসপাতালে প্রায় এক ঘণ্টা অবস্থান করে চলে যান। আধা ঘণ্টা পর আবার তিনি হাসপাতালে আসেন। তখনো সব চিকিৎসককে পাননি। এ ঘটনায় মাশরাফি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা অভিযোগ করেন, শুক্রবার রাতে সতেরো জনের জায়গায় তিন জনকে খাবার দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসক-নার্সরা ঠিক মতো রোগী দেখেন না। বাথরুম অপরিষ্কার থাকে বলেও অভিযোগ করেন রোগী ও তাদের স্বজনরা।

পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব চেয়ে সফল অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পেয়ে আসছি। এত দিন হাতে প্রমাণ ছিল না। আজ নিজে দেখতে পেলাম। বিভিন্ন স্থান থেকে গরিব মানুষ চিকিৎসার জন্য আসে হাসপাতালে। অথচ তাদের খাবার ও ওষুধ দেওয়া হয় না। এমনকি ঠিকমত অফিস করেন না হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা