ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: জেলার বিরামপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজন মারা গেছেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার টাটকপুরে রোববার (১৯ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়ার গোলাম মোস্তফার ছেলে ভ্যান চালক জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়া মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাইদুলকে নিয়ে বাজারের যাচ্ছিল ভ্যান চালক জহুরুল। পথে টাটকপুরের দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওঠা মাত্রই ঢাকা থেকে দিনাজপুর মুখী শ্যামলী পরিবহন ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।

ওসি আরও জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। গাড়িটি আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা