সারাদেশ

রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লাকে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করেছে দুবৃর্ত্তরা। এঘটনায় রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিবারের বরাত দিয়ে রাজৈর থানা পুলিশ জানান, শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজৈর পৌরসভার কাউন্সিলর বাহাউদ্দিন মোল্লাকে সাথে নিয়ে বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের দিকে আসছিলেন রবিউল মোল্লা। এসময় শিল্পকলা একাডেমির সামনে আসলে একদল দুর্বৃত্তরা এলোপাথারি বরিউল মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

এসময় কাউন্সিলর বাহাউদ্দিন মোল্লা দৌড়ে সরে যায়। পরে রবিউলকে মাথায় এলোপাথারি কোপ দিয়ে দুবৃর্ত্তরা চলে যায়। এসময় স্থানীয়দের সাথে হট্টগোল বাজলে আরো দুই জন আহত হয়। পরে রবিউলের চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিউল মোল্লা রাজৈর উপজেলার পৌরসভার আলমসস্তার গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে। সে রাজৈর উপজেলায় বিরাজমান শাজাহান খান গ্রুপের ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত। এ ঘটনায় রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে মামলার আবেদন করেন আহতের পরিবার।

এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পণা কর্মকর্তা প্রদীন কুমার মণ্ডল বলেন, ‘শনিবার (১৮ ডিসেম্বর) রাতে রবিউলসহ আরো দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিউলের মাথায় ৯টি সেলাই দিতে হয়েছে। আপতত কোন ভয়ের কারণ নেই। তবে মাথার বিষয় দেখে, উন্নত চিকিৎসার পর্রামশ দিয়েছি।’

আহত রবিউল মোল্লা বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে রাজনৈতিক কোন্দলে আমার উপর হামলা করা হয়েছে। আমি শাজাহান খানের লোক বিধায় রাজনৈতিকভাবে হামলা করা হয়েছে। আমার প্রতিপক্ষ হামলা করেছে বলে আমার বিশ্বাস। আমি তাদের বিষয় আইনগত ব্যবস্থা নিবো। এ হামলার পিছনে আমার প্রতিপক্ষকেই দায়ী করছি। আপাতত তাদের নাম বলছি না, মামলা হলে তাদের বিষয়টি জানানো হবে।’

এ বিষয়ে রাজৈর উপজেলা আওয়ামীলীগের (শাজাহান খান গ্রুপ) আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা বলেন, ‘১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে রাজৈর উপজেলায় বিরাজমান দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকেই রাজৈরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার আগেও শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। রবিউলের হামলার পিছনে সেই ঘটনাকেই দায়ী মনে করছি। রবিউল অত্যন্ত শান্ত, ভদ্র ও নরম স্বভাবের একটি ছেলে। কেন তার উপর হামলা হলো, তা খতিয়ে দেখতে প্রশাসনকে অনুরোধ করছি।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, ‘দু তিন দিন ধরে রাজৈরে উত্তেজনা চলছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকেই থেমে থেমে মারামারির ঘটনা ঘটেছিল। কে বা কারা রবিউলের উপর হামলা করেছে জানি না। তারা আইনগত ব্যবস্থা চাইলে আসামীদের গ্রেপ্তার করা হবে। এর বেশি কিছু বলছি না।’

সান নিউজ/শফিক স্বপন/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা