সারাদেশ

আশুলিয়ায় দেবরের হাতে ভাবী খুন

নিজস্ব প্রতিনিধি, আশুরিয়া: রাজধানীর আশুলিয়ার নরসিংহপুরে পরকীয়ার জেরে মারুফা আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে হাসান মিয়া নামে এক যুবক। জানা গেছে খুনি ওই যুবক সম্পর্কে নিহত নারীর দেবর।

বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মারুফা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মো. মোস্তফার মেয়ে। মারুফার স্বামী মো. আল-আমিন কুয়েত প্রবাসী। মারুফা স্থানীয় শারমিন গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। তার মারজানা (১২) নামে কন্যা ও ফাহিম (৬) নামে এক ছেলেসন্তান রয়েছে।

অভিযুক্ত পলাতক দেবরের নাম হাসান (৩০)। সে বরগুনা পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের জাকিরের ছেলে।

নিহত মারুফার সন্তান ফাহিম বলে, হাসান চাচ্চু প্রায়ই তাদের বাসায় আসত। চাচুর সঙ্গে আম্মুর সম্পর্ক খুব ভালো ছিল। বুধবার রাতে আম্মুর মোবাইল ফোন নিয়ে চাচুর সঙ্গে মারামারি হয়।

মারুফার ছেলে আরও বলে, তার বাবা আল আমিন কুয়েত প্রবাসী। পারিবারিক কলহের কারণে গেল ৫ মাস আগে চাকরির জন্য এই এলাকায় আসেন মা (মরুফা)। দুই মাস ধরে আমরা মামার বাসায় ছিলাম। তৃতীয় মাস থেকে আলাদা বাসা নেন মা। এর পর থেকেই বাবার মামাতো ভাই হাসান প্রায়ই বাসায় আসতেন।

বুধবার রাতে চাচ্চু হাসানের সঙ্গে মায়ের মোবাইল কেন্দ্র করে মারামারি হয়। চাচ্চু তার মোবাইল নিয়ে চলে যায়। এর পরে লোকজনের চিৎকারে ঘুম থেকে উঠে মাকে মৃত অবস্থায় দেখতে পাই।

পাশের ঘরের ভাড়াটিয়ারা জানান, সকালে উঠে কাজে চলে যান তারা। কাজ থেকে ফিরে এসে দেখেন মারুফার ও তার ছেলের কোনো সারা শব্দ নেই। ঘরের দরজা খোলা। পরে বাসায় ঢুকে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়দের ডেকে আশুলিয়া থানায় খবর দেন।

আশুলিয়া থানার এসআই হাসিব জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হাসানকে আটকের চেষ্টা চলছে। হাসানকে আটক করতে পারলেই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।

এসআই হাসিব আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার রহস্য জানা যাবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা