ছবি সংগৃহীত
সারাদেশ

উদ্ধার ২৬ তক্ষক জঙ্গলে অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে উদ্ধার হওয়া ২৬ তক্ষক ঘাগড়ার বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

আদালতের নির্দেশে শনিবার (৪ ডিসেম্বর) এসব তক্ষক জঙ্গলে ছেড়ে দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

রাঙ্গামাটির ঘাগড়া বন স্টেশনের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক জানান, বৃহস্পতিবার রাতে পাচারকালে ২৬টি তক্ষক উদ্ধার করে বন বিভাগ ও সেনাবাহিনী। এ সময় পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শুক্রবার আদালত আটকদের জেলহাজতে পাঠান এবং উদ্ধার তক্ষকগুলো গভীর বনাঞ্চলে অবমুক্ত করার নির্দেশ দেন।

শনিবার আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার ২৬টি তক্ষক ঘাগড়ার বনাঞ্চলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা