ছবি সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৭৫১৯) ঢাকা যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে আসা ওয়ালটনের ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৬৪৫) ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। কাভার্ড রাস্তায় উল্টে যায়। চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাস চালক চালক জাহাঙ্গীর হোসেনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা